শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ জুন, ২০২৬

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ এবং ভ্যাট-সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)-এর মধ্যে শুক্রবার (১৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম শামসুল আলম লিটন, সদস্য-সচিব জনাব মো: কামরুজ্জামান লিটু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার মো: আব্দুল কাইউম সরদার, এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক সদস্য ড. আব্দুর রউফ।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)-এর সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ওমর ফারুক, হাবিবুর রহমান, রোকসানা আখতার এবং আকতারুল ইসলাম।

এই সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন পেশাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক কোর্স, প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, কর্মশালা এবং সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করবে। এর মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা ভ্যাট, ট্যাক্সেশন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং দেশের কর্মসংস্থান ও পেশাগত সক্ষমতা উন্নয়নে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102