মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এখনো পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার, দুর্ভোগের শেষ নেই নিজেদের পছন্দের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ নেপালের জেন-জি প্রজন্ম? নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা

বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ জুন, ২০২৬

আজ ২০ জুন ২০২৬, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান।

সভায় বিজিএমইএ এর বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ ও অনুমোদন করা হয়। এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত ১ বছরে তার পর্ষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। অন্যদিকে, বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সভায় শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করা হয়।

সবশেষে, বর্তমান পরিচালনা পর্ষদের সফল ১ বছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেড, ঢাকা এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেওয়া হয়। পরবর্তীতে বিজিএমইএ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

মেজর মোঃ সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অবঃ)
ভারপ্রাপ্ত সচিব, বিজিএমইএ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102