বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্পীকারের সাথে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধির সৌজন‌্য সাক্ষাৎঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়। রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হাদি হত্যা: ১৬ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

স্পীকারের সাথে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধির সৌজন‌্য সাক্ষাৎঃ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৭ জুন, ২০২৬

জাতীয় সংসদসহ দেশের সকল সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে তাঁর কার্যালয়ে আজ বুধবার সৌজন‌্য সাক্ষাৎ করেন জাতিসংঘের সহযোগী সংগঠন UN WOMEN এর বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলি সিংহ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ অনুষ্ঠানে স্পীকার UN WOMEN এর প্রতিনিধি দলকে জানান বর্তমানে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যেভাবে বেড়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলসহ দেশের সকল সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়ে চলেছে।
স্পীকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস‌্যগণের মধ‌্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যে কোন সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে। এ প্রসঙ্গে স্পীকার আলোচিত শিশু রামিসা হত‌্যার বিচার এক মাসের মধ‌্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।

অস্বচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিনীদের মাঝে ফ‌্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত‌্যাদি কর্মসূচির কথা তুলে ধরে স্পীকার বলেন, এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ‌্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চত হবে।

বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন‌্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অর্ন্তভূক্তিমূলক গণতন্ত্র ইত‌্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলী সিংহ স্পীকারকে অবহিত করেন।

বৈঠকে অন‌্যান‌্যদের মধ‌্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া ও UN WOMEN এর বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102