মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সমঝোতায় সম্ভাব্য স্বাক্ষরকারীর নাম ঘোষণা করল ইরান এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, শাস্তি পেলেন আরও ১০ শিক্ষক-কর্মকর্তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তুলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের প্রথম রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন প্রকাশ করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ স্প্যানিশ তারকা ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজধানীতে ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তুলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

“আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে হবে।” আজ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

সভায় যশোর পৌরসভার চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের অডিট সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনে বিদ্যমান প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি বাউন্ডারি ওয়াল, ইটিপি (Effluent Treatment Plant), প্রয়োজনীয় বাজেট এবং শতভাগ কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে এখন থেকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকল্পসমূহের পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা, পরিবেশগত প্রয়োজন এবং স্থানীয় চাহিদাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, কনসালটেন্ট সংস্থা ‘দি স্কেট লিমিটেড’ ও ‘ওয়েস্ট কনসার্ন’-এর প্রতিনিধি এবং স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102