মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

চমকের পর চমকে বিশ্বকাপে অপরাজিত এশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

৪৮ দলের বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই শঙ্কায় ছিলেন বড় দলের সামনে ছোট দলগুলো স্রেফ উড়ে যাবে। তবে বাস্তবতা ভিন্ন।

 

চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে প্রথমে এশিয়ার জয়ের গল্প লেখা শুরু করে দক্ষিণ কোরিয়া।

তবে তুলনামূলক শক্তিশালী হওয়ায় এই ম্যাচকে চমক বলা আসলে ঠিক হবে না। আসল চমক শুরু হয় ‘ডার্ক হর্স’ খ্যাত সুইজারল্যান্ডকে যখন শেষ মিনিটের গোলে রুখে দেয় কাতার। এর আগে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে যাওয়া দলটা প্রথমবারের মতো ১-১ ড্র করে পেয়েছে পয়েন্ট।
এরপর শক্তিশালী নেদারল্যান্ডসকে থামায় সূর্যোদয়ের দেশ জাপান।
রুদ্ধশ্বাস ম্যাচে ২-২ গোলে ড্র করে দুর্দান্ত এক কামব্যাকের গল্পই লিখেছে জাপান।মহাদেশ হিসেবে অস্ট্রেলিয়া আলাদা হলেও এশিয়া অঞ্চল থেকেই বাছাইপর্ব শেষ করে বিশ্বকাপে উঠেছে দেশটি। সে হিসেবে একে এশিয়ার ফুটবল শক্তি ধরলে ভুল হওয়ার কথা না। সেই অস্ট্রেলিয়াই আর্দ-ইলদিজদের তুরস্ককে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে লিখেছে রূপকথা।

গত রাতে দুইবারের বিশ্বকাপজয়ী দল উরুগুয়েকে তো প্রায় হারিয়েই দিয়েছিল সৌদি আরব।

শেষ মুহূর্তের গোলে কোনমতে ড্র করে সম্মান বাঁচায় লাতিন আমেরিকার দেশটি।

এশিয়ার হয়ে আজ সকালের ম্যাচে হারের শঙ্কায় পড়েছিল ইরান। তবে দুইবার পিছিয়ে পড়ে দুইবারই গোল শোধ করে হার এড়ায় দলটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102