শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

খালি পেটে লিচু খেলে যেসব সমস্যা হতে পারে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৫ জুন, ২০২৬

অন্যান্য মৌসুমি ফলের ভিড়ে বাজারে এখন মিলছে লিচুও। শুধু স্বাদ নয়, রসালো এই ফলটি পুষ্টিগুণেও ভরপুর। তবে পুষ্টিকর হলেও এই ফলে টক্সিন রয়েছে। সঠিক উপায়ে লিচু না খেলে বমি, ডায়ারিয়া, মাথা ঘোরা, এমনকী অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। লিচু ঠিকমতো পরিষ্কার করে না খেলেও নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

এই সময়ে’র এক প্রতিবেদন বলছে, লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) নামে কিছু বিষাক্ত উপাদান থাকায় লিভারে গ্লুকোজ় তৈরি হতে দেয় না। এ কারণে খালি পেটে লিচু খেলে হঠাৎ করে ব্লাড সুগার লেভেল কমে যায়। এই অবস্থাকে ‘হাইপোগ্লাইসেমিয়া’বলে। যে সব বাচ্চারা অপুষ্টিতে ভোগে, তাদের ক্ষেত্রে এই অবস্থা আরও মারাত্মক হতে পারে। অনেক সময়ে এই বিষাক্ত পদার্থগুলো মস্তিষ্কে প্রদাহ তৈরি করে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ১৫ বছরের কম বয়সি বাচ্চা এবং যারা অপুষ্টিজনিত রোগে ভুগছে তাদের খালি পেটে লিচু খাওয়া উচিত নয়। এই ফল লিভারে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর লিচু খেলে রক্তে শর্করা কমে গিয়ে দুর্বলতা, বমি, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই অবস্থা এনসেফলাইটিস বা ব্রেন ফিভারের অন্যতম কারণ।

লিচু খাওয়ার সঠিক উপায়
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লিচু গরমে শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি জোগায়। এই ফল খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-

খালি পেটে লিচু খাওয়া এড়িয়ে চলুন

একসঙ্গে অনেকটা পরিমাণ লিচু খাওয়া ঠিক নয়। দিনে ৭-৮টির বেশি লিচু না খাওয়াই ভালো।

খাওয়ার আগে অবশ্যই লিচু ভালো করে পরিষ্কার করে নেবেন।

লিভারের সমস্যা থাকলে বা অপুষ্টিজনিত রোগে ভুগলে কিংবা ডায়াবিটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু খান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102