মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সোনালি প্রজন্ম’ নেই, নতুন বেলজিয়ামেই লুকাকুর আশাবাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৫ জুন, ২০২৬

একসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল হিসেবে পরিচিত ছিল বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’। কিন্তু তারকাখচিত সেই দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি।

তবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আশাবাদী বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলো লুকাকু।২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনই ছিল বেলজিয়ামের সেরা সাফল্য। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়া। যদিও এডেন হাজার্ড ও ভিনসেন্ট কোম্পানির মতো তারকারা এখন অবসরে।

বর্তমান দলে অভিজ্ঞদের সঙ্গে রয়েছেন তরুণ প্রতিভা জেরেমি দকু, আমাদু ওনানা ও মাতিয়াস ফার্নান্দেজ পারদো।

তাদের নিয়ে ভবিষ্যতের বেলজিয়াম গড়ার স্বপ্ন দেখছেন লুকাকু।৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার জানান, তিনি, ডি ব্রুইনা, কোর্তোয়া ও থমাস মুনিয়ের যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন তরুণদের পাশে থেকে দলকে এগিয়ে নিতে চান।

চোটের কারণে মার্চের পর আর মাঠে নামতে পারেননি লুকাকু। নাপোলির হয়ে মৌসুমের শেষভাগও মিস করেছেন তিনি। তবু বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন এই তারকা ফরোয়ার্ড।

লুকাকু বলেন, ‘এটি আমার চতুর্থ বিশ্বকাপ। তবে প্রথমবারের মতো একেবারে নতুন প্রজন্মের সঙ্গে খেলতে যাচ্ছি। দলীয় পরিবেশ দারুণ, তাই আমি রোমাঞ্চিত।’

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে সালাহর মিশরের সঙ্গে।

সালাহ সম্পর্কে লুকাকু বলেন, ‘সে সবসময় নিজেকে উন্নত করতে চায়। লিভারপুলে তার ক্যারিয়ার অসাধারণ। বহু বছর ব্যালন ডি’অর মানের ফুটবল খেলেছে। জাতীয় দলের জন্যও সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

তিনি আরো বলেন, ‘সালাহর মতো সেরাদের বিপক্ষে খেলাই আসল চ্যালেঞ্জ। মিশরের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, তবে আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102