মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এখনো পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার, দুর্ভোগের শেষ নেই নিজেদের পছন্দের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ নেপালের জেন-জি প্রজন্ম? নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা

মাদারীপুরে ট্রাক-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৫ জুন, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সংবাদপত্রবাহী ওই ট্রাকের চালক নিহত হন।

আহত হন আরো চারজন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102