রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইনি জটিলতায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে : শিক্ষামন্ত্রী ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক ‘ও এখন আরো ছোট হয়ে গেছে’, শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা মণিরামপুরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক সভা এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ঔষধ প্রশাসনের ডিজিডিএ’র পিএ শহিদুলকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি, মারা গেছেন ৫১ ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিতে সায়েম সোবহান আনভীরের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ম লঙ্ঘন ও সেবায় অবহেলায় ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত

নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামে ছড়ানো একটি গুজব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সম্পর্কে ছড়ানো সবচেয়ে বড় গুজবটি হলো তিনি নাকি ‘সমকামী’।

২০২২ সালে বিয়ে করার পর এই জুটি ২০২৬ সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।ইউটিউবে মনিকা শর্মার একটি চ্যাট শো-তে মৌনিকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি? তিনি সরাসরি উত্তর দেন, ‘ওহ, যে আমি সমকামী।’ সুরজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার কয়েক সপ্তাহ পরই তিনি এই মন্তব্য করলেন।

বিচ্ছেদের পর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন মৌনি।

বিশেষ করে বান্ধবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমার ভালো-মন্দ সব সময়ে বান্ধবীরা পাথরের মতো পাশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তরুণীদের অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাধীন হওয়ার পরামর্শ দেন তিনি। 

মৌনি ও সুরজ ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি দিয়ে জানান যে, তারা নিজেদের ইচ্ছায় এবং ভালো সম্পর্কের মধ্য দিয়ে আলাদা হয়েছেন। তবে বিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমে নানা রকম গুঞ্জন ছড়ালে সুরজ একটি আলাদা বিবৃতি দেন।

তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তাদের মধ্যে কোনো ঝগড়া, টাকা-পয়সার দাবি বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে এই বিচ্ছেদ হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102