রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় মাদক ও টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার ২ এইচএসসি পরীক্ষা নিয়ে ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা বোর্ডের শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলা ব্রুনো-কাসেমিরোদের ম্লান করে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার তাগিদ দিলেন ভূমি মন্ত্রী ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। ইন্টারপোলের সহায়তায় এ গ্রেপ্তার সম্পন্ন হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার প্রক্রিয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহায়তা করেছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক। তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102