রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ঔষধ প্রশাসনের ডিজিডিএ’র পিএ শহিদুলকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম গণমাধ্যমগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি, মারা গেছেন ৫১ ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিতে সায়েম সোবহান আনভীরের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ম লঙ্ঘন ও সেবায় অবহেলায় ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত স্বামীর পর ২ শিশু নিয়ে স্ত্রীর আত্মহনন ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু আমেরিকায় ম‍্যারাডোনার কান্না আর ব্রাজিলের ফেরা রোনালদোর ফেরা এক বিস্ময়ের বিশ্বকাপ

৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

স্কটল্যান্ড বিশ্বকাপে ফিরেছে ২৮ বছর পর। তবে ফুটবলের বিশ্ব আসরে তাদের সবশেষ জয়টা ছিল সেই ৩৬ বছর আগে। সে খরা কাটাল স্কটিশরা। ৫২ বছর পর বিশ্বকাপে আসা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচে গোলের নায়ক হলেন জন ম্যাকগিন। ম্যাচের ২৮ মিনিটে মাঠের বাঁ দিক থেকে চে অ্যাডামস দৌড়ে হাইতির রক্ষণকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই আক্রমণ থেকে নিচু ক্রস এলে ম্যাকগিন সেটি হাইতির জালে পাঠিয়ে দেন। ২৮ বছরে প্রথমবার বিশ্বমঞ্চে গোল পেল স্কটল্যান্ড।

গোল হজম করার পর থেকে হাইতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ৩৪ মিনিটে প্রভিডেন্স বাম দিক থেকে কাটইন করে শট নেন। গোলরক্ষক গান বিপজ্জনকভাবে বলের নিয়ন্ত্রণ হারান। তবে হেন্ড্রি সঠিক সময়ে এগিয়ে বল ক্লিয়ার করেন। ৩৭ মিনিটে মিডফিল্ডে ম্যাকগিন বল হারান বেলেগার্দের কাছে। প্রভিডেন্স শট নেওয়ার আগেই হিকি এগিয়ে এসে বিপদ ঠেকান। বিরতিতে স্কটল্যান্ড এগিয়ে থেকেই মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও হাইতির চাপ অব্যাহত থাকে। তবে স্কটল্যান্ডও সুযোগ তৈরি করেছে। ৭০ মিনিটে ম্যাকগিনের সামনে ম্যাচের সেরা সুযোগ আসে। বক্সে অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে তিনি শট নেন। কিন্তু সেটি পোস্টের বাইরে চলে যায়।

৮০ মিনিটে হাইতি সমতা ফেরানোর সবচেয়ে সহজ সুযোগটা পায়। পিয়েরো ডান পাশ থেকে আসা ক্রসে প্রায় ফাঁকায় হেড করেন। সেই হেডারও পোস্টের একটু বাইরে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।

এর ফলে ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল স্কটিশরা। ১৯৯০ বিশ্বকাপে তারা হারিয়েছিল সুইডেনকে। এরপর ১৯৯৮ বিশ্বকাপ খেললেও সেই আসরে জয়ের দেখা পায়নি তারা। তাদের সে আক্ষেপ কাটল এবার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102