রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজউক উত্তরা মডেল কলেজের প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বহিস্কার বেনজীরকে এক মাসের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উত্তরায় আ.লীগ ঘেঁষা কর্মকর্তার বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় মাদক ও টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার ২ এইচএসসি পরীক্ষা নিয়ে ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা বোর্ডের শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলা ব্রুনো-কাসেমিরোদের ম্লান করে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

বেনজীরকে এক মাসের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তখন সংসদের অধিবেশন চলছিল।

এর আগে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশ সদরদপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102