রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় মাদক ও টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার ২ এইচএসসি পরীক্ষা নিয়ে ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা বোর্ডের শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলা ব্রুনো-কাসেমিরোদের ম্লান করে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার তাগিদ দিলেন ভূমি মন্ত্রী ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ জুন, ২০২৬

ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী মো. শেখ জামাল (আবির), সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী ফয়সাল আলম সোহেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন।

শনিবার (১৩ জুন) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

 

ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন- মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম ও মোতাহের হোসেন মন্ডল।

সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন- আলী আশরাফ ও খাইরুল কবির সীপু। যুগ্ম সদস্য সচিব হয়েছেন- মো. আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গনঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ), মো. শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), মো. ইকবাল হোসেন (অর্থ), আরিফুল ইসলাম, মো. আবু সাঈদ অনিক, ইনজামুল হক বাপ্পী, তীদিপ চৌধুরী শানু, মো. নূর মোহাম্মদ অভি, মো. মুনাজ্জির ইসলাম, মো. জাহিদ হাসান, মো. শাহারিয়ার আহমেদ, মো. তানভীর ইসলাম ও ওয়াকিল আহম্মেদ।

 

সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. গোলাম রব্বানি ও মোহাম্মদ মুস্তফা আলী। বিভাগীয় সম্পাদক হয়েছেন- মো. বায়জিদ মিয়া (ঢাকা), আব্দুল্লাহ আল নোমান (চট্টগ্রাম), হৃদয় মিয়া (সিলেট), নাজমুল হাসান সাগর (কুমিল্লা), মো. সাইফুল ইসলাম সাগর (বরিশাল), আব্দুল কাদির তানিম (ফরিদপুর), এফ এম নাফিস হাসান (খুলনা), মো. আতিকুর রহমান আতিক (রাজশাহী), মো. শাহনেওয়াজ পারভেজ (রংপুর), কাউসার আহম্মেদ (ময়মনসিংহ) ও মো. মেসবাহ উল করিম (সার্ভিস এসোসিয়েশন)।

 

সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন- প্রকৌশলী মো. সুমন ইসলাম, মো. এমরানুল ইসলাম, মো. মাহামুদ হাসান (রিপন), মো. মিনহাজ আবরার ইনতিশার, আশরাফুল ইসলাম আকাশ, রাজু মন্ডল ও মো. শাহাদাৎ হোসেন। সংগঠক হিসেবে রয়েছেন- মো. কামরুল ইসলাম রাসেল, রাসেল হোসাইন, মো. আসাদুজ্জামান আসাদ, নূর নাহার আক্তার রহিমা, মো. মনিরুজ্জামান মনির, ফাতেমা আক্তার ও মো. আহম্মেদ আলী (উৎস), মো. সবুজ মিয়া, মো. সম্রাট হোসেন, শিহাবুর রহমান শাকিব, মো. শামস নাহিয়ান হিমেল, মোহাম্মাদ শিহাব উদ্দিন, নাছির উদ্দিন, মো. জুয়েল মিয়া, রাসেল হক, আরিফুজ্জামান, ফরহাদ আহসান ফরহাদ, মো. আল শাহারিয়ার সৌরভ ও মামুনুর রশিদ।

ডিপ্লোমা প্রকৌশলীদের এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন- প্রকৌশলী মো. রিফাত হোসেন, মো. নুর ইসলাম, হালিমা আক্তার, আকরাম হোসাইন রাজু, মো. সোহাগ বিশ্বাস, ফিরোজ হোসাইন, রাশেদ ইসলাম, মো. ইয়াসিন আরাফাত শেখ, মো. মেজবাউল আনাম, শেখ শামীম আহম্মেদ, মো. তামিম আহম্মেদ, মো. শাকিল, মো. মোবালেগ ইসলাম, সাকিব হোসেন, আব্দুল হাই সিদ্দিক শিশির, তানভীর আহমেদ, প্রকৌশলী রিয়াজ রায়হান, মো. তন্ময় হোসেন, মনিরুজ্জামান খান পিয়াস, উসমান গনি, মো. শাহাজালাল, মো. ইবনে নায়েব রিসু, মো. রাহাত ইসলাম, বাবলু ফকির, সামেন সবুজ ও রাহাদ হাসান রাহাদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102