মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু, লোকারণ্য লালদীঘি মাঠ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। আজ শনিবার বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। জোটভুক্ত দলগুলো শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট। সমাবেশে জোটভুক্ত দলগুলোর জেলা ও মহানগর পর্যায়ের সিনিয়র নেতাদের বক্তব্য রাখছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন—লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সমাবেশকে সফল করতে জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কয়েকদিন ধরে চালানো হয় প্রচার-প্রচারণা। ফলে সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরু হওয়ার আগেই লোকারণ্য হয়ে উঠে লালদীঘি মাঠ। ভরে উঠে ও আশেপাশের এলাকা। মাঠের বাইরে জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102