শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুন) রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তার জামাতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

মৃত্যুকালে ফরিদ উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত মে মাসে তিনি প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি হন।

কিছুটা উন্নতি ঘটলেও শুক্রবার দিনের শুরু থেকে আবার অবস্থার অবনতি ঘটে। 

পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল ৪টায় জেলার কানাইঘাট উপজেলায় তার প্রতিষ্ঠিত তালবাড়ি মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

তিনি জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন।

ফরিদ উদ্দিন বিভিন্ন শিক্ষা, সামাজিক ও উন্নয়ন কাজে জড়িত ছিলেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। নিজ এলাকায় পৈতৃক সম্পত্তিতে তিনি একটি ফাজিল মাদ্রাসা গড়ে তুলেছেন।

তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সঙ্গে জড়িত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102