শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা

ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

বিতর্ক বা সমালোচনা বলিউডের মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে অদ্ভুদ পোশাক ও মন্তব্যের কারণে প্রায়ই সমালোচনাসহ ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয় তাকে। এবার তিনি জানালেন আরও একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা।

উরফির দাবি, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর প্রথম আসর জয়ের পর ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। এছাড়া সমাজিক মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি রিল শেয়ার করে উরফি জানান, শো জয়ের পর থেকে তাকে লক্ষ্য করে ব্যাপক ট্রোলিং, গালাগাল এবং হুমকি দেওয়া হয়েছে। যদিও কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

উরফি জাভেদ। ছবি: ইন্সটাগ্রাম

পোস্টে উরফি লিখেছিলেন, ‘আমি সবচেয়ে ভয়াবহ ট্রোলিং, গালাগাল, ধর্ষণের হুমকি এবং হত্যার হুমকির মুখোমুখি হয়েছি। যখন বলছি ভয়াবহ, তখন সত্যিই ভয়াবহ। এগুলোও মাত্র ১ শতাংশের কম। কিছু মানুষ আমার ফোন নম্বর সংগ্রহ করে আমাকে ফোন করে গালাগাল করত। এমনকি ব্যক্তিগত নম্বরেও ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছি।’

তিনি আরও লেখেন, “বিশ্বাস করুন, শুধু আমার ক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমে থাকা অনেক নারীর বাস্তবতা এটাই। গালাগাল, ধর্ষণের হুমকি এবং মৃত্যুর হুমকি যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে।”

২০২৫ সালের জুনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ভারতীয় সংস্করণের রিয়েলিটি শো দ্য ট্রেইটর্স। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এই শোটির ভারতীয় সংস্করণ সঞ্চালনা করেন করণ জহর।

উরফি জাভেদ। ছবি: ইন্সটাগ্রাম

উরফি জাভেদ। ছবি: ইন্সটাগ্রাম

শোটির প্রথম মৌসুমে উরফি জাভেদ ও নিকিতা লুথার বিজয়ী হন। বিজয়ী হিসেবে তারা ৭০ লাখ ৫০ হাজার রুপি পুরস্কার ভাগ করে নেন। তবে জয়ের পর থেকেই উরফিকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের মুখে পড়তে হয়। সেই অভিজ্ঞতারই কিছু অংশ তিনি শেয়ার করেছিলেন, যা পরে সরিয়ে ফেলেন।

প্রথম মৌসুমের সাফল্যের পর নির্মাতারা ইতোমধ্যে দ্বিতীয় মৌসুমের ঘোষণা দিয়েছেন। নতুন আসরেও সঞ্চালকের দায়িত্বে থাকবেন করণ জোহর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102