সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচটি উপভোগ করেছেন। সেখানে তাঁর সঙ্গে বর্তমান প্রেমিকা মার্কিন পপ তারকা কেটি পেরিও ছিলেন।

লস অ্যাঞ্জেলেসে ট্রুডোর যাওয়ার মূল কারণ ছিল তাঁর প্রেমিকা কেটি পেরি। কেটি পেরি সেখানে বিশ্বকাপের মার্কিন উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি একটি জমকালো পারফরম্যান্স প্রদর্শন করেন। স্টেডিয়ামের একটি লাক্সারি বক্স থেকে পারফরম্যান্স উপভোগ করেন।

পরে দুজন একসঙ্গে  যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ দেখেন। ট্রুডোর এই সিদ্ধান্ত অনেক কানাডিয়ান ফুটবল ভক্তকে ক্ষুব্ধ করেছে। কারণ নিজ দেশের ম্যাচ না দেখে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গেছেন বলে।

নিজ দেশের ঐতিহাসিক ম্যাচ বাদ দেওয়ায় তীব্র সমালোচনার শিকার হচ্ছেন এই সাবেক প্রেসিডেন্ট।

স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে ট্রুডোকে ‌‘প্রতারক’ বলেও আখ্যায়িত করেছেন।

এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাঁদের একসঙ্গে দেখা যায়। গেল ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্ট ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে হেঁটে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102