শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় মদসহ হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীর উত্তরায় মদসহ হত্যাচেষ্টা মামলার আসামি মো. অনিক (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্ল্যাক লেভেল মদের বোতল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ওই মাদক সম্রাট হলেন তুরাগের চন্ডালভোগের মো. আলমের ছেলে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে মাদক সম্রাট হিসেবে পরিচিত অনিককে মদসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া অনিকের বিরুদ্ধে চারটি মাদক মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে।

মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মুনসুর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102