শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা শাহবাগ স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, সাময়িক বন্ধ ছিল মেট্রো রেল দেশি বীজ থেকে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর করছাড় আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত ১৭ জেলায় রাতেই ঝড়ের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি চলবে আরো ১০ দিন সরকারি দামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না অনেক কৃষক উত্তরায় মদসহ হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তার ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্প বাংলাদেশের সফট পাওয়ার বৃদ্ধির অন্যতম ভিত্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কাল ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম দাবীদার মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো।

তাদের সঙ্গে ২০২৩ সালে সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। তবে ব্রাজিল দলের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে তাদেরকে পেছনের সারিতে রাখতে চান না মরোক্কান তারকা আশরাফ হাকিমি। ব্রাজিলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়।
এদিকে ব্রাজিলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

এদিকে ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গে সম্পর্ক ভুলে থাকতে চান হাকিমি।

কেননা তারা একসঙ্গে পিএসজির রক্ষণ সামলে জিতেছেন টানা দুইটি চ্যাম্পিয়নস লিগ। তাই বন্ধুর সঙ্গে আপাতত সম্পর্ক বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তুলে রাখতে চান হাকিমি।মজার ছলে তিনি জানান, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এতে কোনো অসুবিধা দেখেন না মরক্কান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত। আমরা আফ্রিকান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102