সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

ফাইনালে খেলবে ব্রাজিল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ জুন, ২০২৬

লাতিন আমেরিকার দুই ঐতিহ্যবাহী ফুটবল শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্টিনেজ। শুধু তাই নয়, বিশ্বচ্যাম্পিয়ন এই গোলরক্ষক মনে করেন, এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং টাইব্রেকারে গড়াবে। যেখানে সেলেকাওদের হারিয়ে আর্জেন্টিনা টুর্নামেন্টের শিরোপা ধরে রাখবে।

তবে মার্টিনেজের এই পূর্বাভাস হেলাফেলায় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা বাস্তব হয়েছিল। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পরও মার্টিনেজ বলেছিলেন আলবিসেলেস্তেরাই শিরোপা জিতবে। টুর্নামেন্টের ফাইনালে মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে মেসিদের হাতেই ওঠে বিশ্বকাপ ট্রফি।

লক্ষ্য করার বিষয় হচ্ছে এবারের বিশ্বকাপে লামিনে ইয়ামালের স্পেনকে অনেকে সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে বিবেচনা করলেও মার্টিনেজ দলটিকে কোয়ার্টার ফাইনালে দেখছেন না। দুষ্টু হাসির সঙ্গে তিনি জানান, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাস্ত হবে স্পেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102