শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফুটবলের দলবদলের বাজারে এবার ‘বড় ধামাকা’ দিয়েছে ফিফা! ২০২৭ সাল থেকে দলবদলের চেনা দুনিয়াটা পুরোপুরি বদলে ফেলার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানা গেছে, আগামী বছরের জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে এই নতুন নিয়ম।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাবের জন্য তাদের খেলোয়াড়দের চুক্তিতে বাধ্যতামূলকভাবে একটি ‘রিলিজ ক্লজ’ বা চুক্তিভঙ্গের নির্দিষ্ট ফি উল্লেখ করতে হবে। এ ছাড়া, দলবদলের দর-কষাকষিতে এখন থেকে ফুটবলাররা আরও সরাসরি এবং জোরালো ভূমিকা রাখার সুযোগ পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, দলবদলের পুরো প্রক্রিয়ায় সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে ট্রান্সফার ফির ভাগ পাবেন খেলোয়াড়রা! ট্রান্সফার ফির একটা নির্দিষ্ট শতাংশ এখন থেকে সরাসরি চলে যাবে স্বয়ং খেলোয়াড়ের পকেটে।

 ফিফার দাবি, ফুটবলারদের দলবদলে আরও বেশি স্বচ্ছতা আনা এবং পুরো প্রক্রিয়ায় খেলোয়াড়দের অধিকার ও অংশগ্রহণ বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন দলবদলের বাজারে ক্লাব এবং এজেন্টদের যে একচেটিয়া আধিপত্য ছিল, তা অনেকটাই কমে আসবে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102