বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের বাজেটে কৃষক কার্ডের জন্য থাকছে ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ ডেথ রেফারেন্সের শুনানি রবিবার, বিশেষ আইনজীবী প্যানেল গঠন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ মাথাপিছু আয় ছাড়াল ৩ হাজার মার্কিন ডলার, জিডিপি ৫০০ বিলিয়ন ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা

এক মিনিটের চলচ্চিত্রে ৬ পুরস্কার, পরিবেশ উৎসবে আলোচনায় জবির রওনাকুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পরিবেশ ও জলবায়ু সংকটের বার্তা মাত্র এক মিনিটে দর্শকের কাছে পৌঁছে দিয়ে আলোচনায় এসেছে চলচ্চিত্রটির নির্মাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী রওনাকুর সালেহীন। তার নির্মিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Ston পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে উৎসবের অন্যতম সেরা অর্জনের স্বাক্ষর রেখেছে।

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ নির্মাতারা অংশ নেন। সেখানেই নির্মাণশৈলী, সৃজনশীল উপস্থাপন ও পরিবেশ সচেতনতার শক্তিশালী বার্তার কারণে বিশেষভাবে নজর কাড়ে ‘Story of a Stone’।

উৎসবের ফলাফলে চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করে। একইসঙ্গে নির্মাতা রওনাকুর সালেহীন সেরা পরিচালক ও সেরা শিল্প নির্দেশক হিসেবে স্বীকৃতি লাভ করেন। এছাড়া চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ সেরা সংগীত পরিচালকের পুরস্কার অর্জন করেন।

মাত্র ৬০ সেকেন্ডের এ চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের দায়বদ্ধতার গল্প তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ ধ্বংসের আশঙ্কা এবং প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তাকে সংক্ষিপ্ত অথচ অর্থবহ উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এতে।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে রওনাকুর সালেহীন বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ‘Story of a Stone’-এর মাধ্যমে এমন একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ু জাদুঘর এবং ঢেঁকি প্রযোজনার যৌথ উদ্যোগে আয়োজিত ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর প্রধান আয়োজক ছিলেন মো. নিজাম উদ্দিন।ু

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102