বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টানা দ্বিতীয় রাতের সহিংসতায় বেলফাস্টে ১২ পুলিশ আহত, আটক ১৬ জুনের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধিদল বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের বাজেটে কৃষক কার্ডের জন্য থাকছে ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ ডেথ রেফারেন্সের শুনানি রবিবার, বিশেষ আইনজীবী প্যানেল গঠন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধিদল

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মেজর জেনারেল মো: মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে প্রতিনিধিদলে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো: শফিকুল ইসলাম, মেজর জেনারেল মো: মোশফেকুর রহমান (অব:) এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহীন, এনডিসি।

১৫০ জন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে এনডিসি কোর্সের সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া থেকে আগত বিদেশী সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগন, এবং স্টাফ অফিসারগন।

এনডিসি প্রতিনিধিদলের বিজিএমইএ পরিদর্শনের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে জানা এবং এ শিল্পের উন্নয়নের জন্য বিজিএমইএ গৃহীত কার্যক্রমগুলো অবহিত হওয়া।

বিজিএমইএ কমপ্লেক্সে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। মতবিনিময় সভায় বিজিএমইএ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ সোহেল।

সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ দেশের আর্থ-সামজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে পোশাক শিল্পের অবদান, শিল্পের রূপকল্প, এবং শিল্পের টেকসই উন্নয়নে বিজিএমইএ এর গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন। তারা আগামী দিনে প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে পণ্য বৈচিত্র্যকরণ, প্রযুক্তির মানোন্নয়ন, দক্ষতা উন্নয়নসহ শিল্পের প্রধান অগ্রাধিকারগুলো সম্পর্কেও প্রতিনিধিদলের সদস্যদের অবহিত করেন।

এনডিসি প্রতিনিধিদল বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, বিশেষ করে পোশাকখাতে পরিবেশবান্ধব শিল্পায়নের বিষয়ে উচ্ছসিত প্রশংসা করেন।

বিজিএমইএ সভাপতি স্ব স্ব অবস্থান থেকে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য এনডিসি প্রতিনিধিদলের সদস্যগনকে আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102