সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

টিকিটের উচ্চমূল্য ও ভিসা জটিলতায় সাফাই গাইলেন ফিফা প্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। টিকিটের উচ্চমূল্য ও খেলোয়াড়-কর্মকর্তাদের ভিসা জটিলতায় ব্যাপক সমালোচনার মুখে পড়ছে ফিফা। ব্যাপক সমালোচনার জবাবে সাফাই গেয়েছেন এই বৈশ্বিক সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

বৃহস্পতিবার এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আগে মেক্সিকো সিটিতে দেওয়া এক বক্তব্য দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮-দলের এই মহোৎসবের ব্যবস্থাপনার পক্ষে জোরালোভাবে সমর্থন করেছেন।বক্তব্যে ইনফান্তিনো জানিয়েছেন, টুর্নামেন্টের টিকিটের দাম যথাযথই আছে।

 কোনো কোনো ক্ষেত্রে ৩০ হাজার মার্কিন ডলারের টিকিট নিয়ে সমালোচনার জেরে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, অনুষ্ঠিত বিশ্বকাপে প্রবেশমূল্য ৬০ ডলারও আছে, যা প্লে-অফ পর্বের ম্যাচ থেকেও কম। বিশ্বকাপে টিকিটের গড় মূল্য ৫০০ ডলারের নিচে, যা আমেরিকান খেলাধুলার টিকিটের মধ্যে গড়ে সর্বনিম্ন।এদিকে ইনফান্তিনো সোমালি বিশ্বকাপ রেফারি ওমর আরতানকে ঘিরে সৃষ্ট বিতর্ককে এ সময় এড়িয়ে গেছেন। যাকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা উদ্বেগের কারণে গত শনিবার মিয়ামিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফিফা যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু সময় না দিয়ে সমস্যার পর অস্থির হলে কাজ ঠিকমতো করা দায় হয় দাঁড়াবে বলে যোগ করেন ইনফান্তিনো।

তাছাড়া তিনি আরো জানান, ফিফা একটি ক্রীড়া সংস্থা। তাদের নিজস্ব সীমার মধ্যে যতটুকু সম্ভব তারা চেষ্টা করে। কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভিসা নীতিতে হস্তক্ষেপ করার আইনি ক্ষমতা ফিফার নেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102