মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা।
স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা মিজ্ এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তাঁর সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট কবি মজিদ মাহমুদ হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব মিজ্ কানিজ মওলা বলেন, সব কবি রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হতে পারেন না; কিন্তু হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সাহিত্য সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রচিন্তা ও সমাজ নির্মাণের ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছেন।
তিনি বলেন, ইউরোপীয় রাষ্ট্রগঠন প্রক্রিয়া, ধর্ম, ইতিহাস ও সমকালীন রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে হাসান হাফিজুর রহমানের গভীর অনুধাবন তাঁর চিন্তাজগৎকে সমৃদ্ধ করেছিল। তাঁর সাহিত্যিক প্রতিভার পাশাপাশি রাষ্ট্র ও সমাজ সম্পর্কে দূরদর্শী ভাবনা তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
সংস্কৃতি সচিব তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে হাসান হাফিজুর রহমানের বুদ্ধিবৃত্তিক ও তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কবির চিন্তা ও পরামর্শ তৎকালীন রাষ্ট্রীয় নীতি-ভাবনায় ইতিবাচক ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় ও কৃত্রিমতার প্রভাব ক্রমশ দৃশ্যমান হচ্ছে। হাসান হাফিজুর রহমানের সময়ের যে সৃজনশীল, আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ ছিল, তা আমাদের জন্য আজও অনুকরণীয়।
মিজ্ কানিজ মওলা বলেন, এই স্মরণসভার মাধ্যমে কবির জীবন ও কর্মের অনেক নতুন দিক সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তিনি বলেন, আমার প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে হাসান হাফিজুর রহমানের সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি দেশের গবেষক, সাহিত্যিক ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রভাবনা, সাহিত্যদর্শন ও বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে আরও গবেষণা ও লেখালেখি প্রয়োজন। তাঁর অনন্য সাহিত্যকীর্তি ও চিন্তার উত্তরাধিকারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102