রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা

প্রিয়াঙ্কা চোপড়ার সুন্দর ত্বকের রহস্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

পছন্দের বলিউড কিংবা হলিউড তারকার রূপরহস্য জানতে মুখিয়ে থাকেন দর্শক। সৌন্দর্য বাড়াতে কারা ফিলার কিংবা বোটক্স করালেন, কারা প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নেন সেসব জানতে চান অনেকেই। বলিউড থেকে হলিউডে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের জন্য পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সৌন্দর্যচর্চা নিয়েও নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে, প্রিয়াঙ্কার সৌন্দর্যের গোপন রহস্য। জেনে অবাক হবেন এ অভিনেত্রীর উজ্জ্বল ত্বকের রহস্য কোনো দামি প্রসাধনী বা জটিল স্কিনকেয়ার রুটিন নয়। তাঁর মা মধুর পরামর্শে তিনি ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেন।

প্রিয়াঙ্কার মা দীর্ঘদিন ধরেই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। তাঁর মতে, ত্বক ভালো রাখতে সবসময় দামি ফেসওয়াশ বা কেমিক্যাল সমৃদ্ধ পণ্যের প্রয়োজন হয় না। বরং সহজ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাকই ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে সাহায্য করতে পারে।

প্রিয়াঙ্কা সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান করেন। পানি শরীরকে হাইড্রেটেড রাখে। ত্বককে ভেতর থেকে সতেজ ও উজ্জ্বল রাখতেও  সাহায্য করে। এছাড়া ত্বক ভালো রাখতে অপ্রয়োজনীয় মেকআপ এড়িয়ে চলেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ সম্পূর্ণ তুলে ফেলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102