বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী বিশেষ অভিযানে দেশজুড়ে ১৮ হাজারের বেশি গ্রেপ্তার ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা হালাল সনদ অর্জনে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক-তাইজুল স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে জামায়াতের ছায়া সরকার ও বাজেট উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

আজ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA)-এর অর্থায়নে “Health, Nutrition and Population Sector Development Program (HNPSDP)”-এর আওতায় বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জনাব মোঃ
শাহ্ রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিসের ডিভিশন ডিরেক্টর Mr. Jean Pesme ঋণ ও অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংক বাংলাদেশকে মোট ২৮৪.৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (SDR 284.70 million), যা সমপরিমাণ ৩৭৯ (তিনশত ঊনআশি) মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে। পাশাপাশি Global Financing Facility (GFF) থেকে ২৫ (পঁচিশ) মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তা প্রদান করা হবে। উক্ত অর্থায়নের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ১ জুলাই ২০২৫ হতে ৩০ জুন ২০২৯ মেয়াদে নিম্নোক্ত দুটি প্রকল্প বাস্তবায়িত হবে-
১. “Health and Nutrition Services Improvement and System Strengthening Project” এটি স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো; সারাদেশে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান ও প্রাপ্যতা নিশ্চিতকরণের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনার সক্ষমতা ও স্থিতিশীলতা জোরদারকরণপূর্বক স্বাস্থ্য সেবা প্রদানের কার্যকারিতা ও সুযোগ বৃদ্ধি করা

২. “Climate Responsive Reproductive Health and Population Services Improvement and System Strengthening Project for Results”- প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো; প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার গুণগত সম্প্রসারণ, দক্ষতা ও সমতা বৃদ্ধির জন্য জলবায়ু সহনশীল ব্যবস্থা ও পরিচালন কাঠামোকে শক্তিশালী করা।

আলোচ্য প্রকল্প দুটির জন্য ২৮৪.৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস, যা সমপরিমাণ ৩৭৯ (তিনশত ঊনআশি) মিলিয়ন মার্কিন ডলার ঋণ ৫ (পাঁচ) বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ (ত্রিশ) বছরে পরিশোধযোগ্য হবে। ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। এছাড়া, অনুত্তোলিত ঋণ অর্থের ওপর বার্ষিক ০.৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য থাকবে। তবে উল্লেখ্য যে, কমিটমেন্ট ফি আরোপের বিধান থাকলেও বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে এ ফি আদায় থেকে বিরত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102