ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক আক্কাছ মিয়া ও যাত্রী মনোয়ারা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় মা-মেয়েসহ আরও দুজন আহত হয়েছেন।

ঘটনাস্থলেই সিএনজি চালক নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাছ মিয়া (৪৩) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০) নিহত হন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।