মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না

মুকসুদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, পিকআপ ভ্যানের হেলপার নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী একটি ট্রাক এবং খুলনা থেকে ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে ঢাকাগামী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ সড়কের ওপর উল্টে যায়। পিকআপের হেলপার মাসুদ সেখ গুরুতর আহত হন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার ফলে পিকআপের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102