সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় শ্রুতি পাল (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বন্ধু তানভীর হোসেন আহত হয়েছেন।

নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের হোমিও চিকিৎসক টিটু পালের কন্যা।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ জানান, রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শ্রুতি পালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান, এ সময় নিহত শ্রুতির সঙ্গে তানভীরের সম্পর্কের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করে।

তিনি আরো বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে শ্রুতি সবচেয়ে মেধাবী ছিল। মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রে তার বিএড দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। আজই তার কুমিল্লা যাওয়ার কথা ছিল। আমাদের কাছে তার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102