রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আধুনিক বহুমাত্রিক ‘জিয়া হল’ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন

কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীরা সচেতন হলে পরিবেশ সংরক্ষণে ও দুর্যোগের বিপর্যয় এড়াতে বিশেষ ভূমিকা রাখতে পারে।

তাই নারী ও তরুণ প্রজন্মকে সচেতন করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইডের সহযোগিতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট এক্সেস ফর উইমেন প্রকল্পর আওতায় উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ১৬ জুন শুনানি অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে আমাদের সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

 

আইআরভি’র প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আরা খানমসহ অন্যান্য শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শতাধিক নারী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102