কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় বাড়ির জানালার গ্রিল কেটে মা ও কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।সোমবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দৌলনীঘোনাস্থ সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরই মাঝে ছয়জনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে। এ ছাড়া তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন মা ও মেয়েকে ধর্ষণের ঘটনায় জড়িত রয়েছে বলে শনাক্ত করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে চকরিয়া, মাতামুহুরী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।