সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা ১২০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

কক্সবাজারে বাসার গ্রিল কেটে মা-মেয়েকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় বাড়ির জানালার গ্রিল কেটে মা ও কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।সোমবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দৌলনীঘোনাস্থ সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরই মাঝে ছয়জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ধর্ষণের শিকার গৃহবধূর ছোট ভাই কালের কণ্ঠকে জানান, ডাকাতরা চলে যাওয়ার পরপরই বোনের বাড়ি থেকে কল পান তিনি।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমার এই পরিণত বয়সে এমন লোমহর্ষক ঘটনার কথা আগে কখনো শুনিনি বা দেখিনি।সশস্ত্র ডাকাতেরা আমার মেয়ে ও কিশোরী নাততির ওপর যে পাশবিকতা চালিয়েছে তা বলার ভাষা নেই। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এদিকে ওই রাতেই একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের প্রবাসী নুরুল আবছারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে। এ ছাড়া তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন মা ও মেয়েকে ধর্ষণের ঘটনায় জড়িত রয়েছে বলে শনাক্ত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে চকরিয়া, মাতামুহুরী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102