সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীফ হুইপের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২ নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা ​বৈধ কাগজ ও সিটি জরিপের পরও খিলক্ষেত টানপাড়ায় নামজারি ও খাজনা বন্ধ: অন্ধকারে হাজারো পরিবার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান ব্রাজিল-ইংল্যান্ড লড়াই কেন আজও অমর ইরান-ইসরাইলের নতুন উত্তেজনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্প লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ নার্সদের পোশাকে পরিবর্তন চান কঙ্গনা

ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

সাভারের আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি, নাগরিক সেবায় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সোমবার (৮ জুন) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন।

তাদের মধ্যে একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী।নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

এ সময় ভূমি অফিসের বাইরে অপেক্ষমান সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তারা অভিযোগ করেন, বিভিন্ন সেবা নিতে বারবার অফিসে আসতে হলেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। নাগরিক সেবায় এমন দীর্ঘসূত্রিতা ও ভোগান্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তথ্যকেন্দ্র-কাম-হেল্প ডেস্ক ঘুরে দেখে এর কার্যকারিতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটে তুলনামূলক সন্তোষজনক চিত্র পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। এ সময় প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেকর্ড রুমও পরিদর্শন করেন এবং নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানান, দীর্ঘদিন ধরে সার্ভারজনিত সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সার্ভার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি।

এ ছাড়া তথ্যকেন্দ্রকে আরো কার্যকর ও জনবান্ধব করতে সেখানে নির্দিষ্ট জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু সময়মতো অফিসে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।পরিদর্শন শেষে ভূমি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102