সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

২ দিন পর হরিপুর সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

সীমান্তের শূন্যরেখায় অবস্থানের দুইদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশ ইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।সোমবার (৮ জুন) সকালে বিষয়টি দিনাজপুর ৪২ ব্যাটালিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় ৮ জুন রাত আনুমানিক ৩টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত ১১ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না।নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত স্থানীয়রাও।জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

উল্লেখ্য, গেল ৬ জুন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102