সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী, আগামী এক বছরের মধ্যে প্রকল্প সমাপ্তের নির্দেশ চীফ হুইপের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২ নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা ​বৈধ কাগজ ও সিটি জরিপের পরও খিলক্ষেত টানপাড়ায় নামজারি ও খাজনা বন্ধ: অন্ধকারে হাজারো পরিবার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ও তার বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আনিছুর রহমান (৬৫) গতকাল রবিবার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন।
গতকালও ডায়ালাইসিস করাতে হাসপাতালে গিয়েছিলেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে মারা যান তিনি। পরে তার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)। হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনিও মারা যান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102