ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় মালায়লম অভিনেতা সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুধু কমেডি নয়, সিরিয়াস চরিত্রেও তিনি ছিলেন অনন্য। ‘আচানুরাংগাথা ভিদু’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পান। পরবর্তীতে ‘আদামিন্তে মাকান আবু’ সিনেমার জন্য ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও কেরালা রাজ্য পুরস্কার লাভ করেন। তার আকস্মিক মৃত্যুতে মালায়লম চলচ্চিত্র অঙ্গনসহ পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।