রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

অবহেলার সেতু অবশেষে ভাঙল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬

২৫ বছর আগের বেইলি সেতু। ঝুঁকিপূর্ণ ছিল দীর্ঘদিন ধরে।

স্থানীয়দের দাবি, গারো পাহাড়ের কোলঘেঁষা ভারতের মেঘালয় সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাটি প্রাকৃতিক সৌর্ন্দযের জন্য পর্যটনের সম্ভাবনাময় একটি জনপদ। তবে সেখানে পর্যটনশিল্পের বিকাশ হতে পারেনি যাতায়াতব্যবস্থার কারণে।ময়মনসিংহ থেকে ধোবাউড়া যেতে পার হতে হয় কংস নদী আর নেতাই নদ। দুটিই পাহাড়ি নদী। পাহাড়ি ঢলের কারণে বর্ষাকালে খরস্রোতা। দুটি নদীতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। সেতু দুটি সরু আর নড়বড়ে। দীর্ঘ সময় ধরে উপজেলাবাসী ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছে।

ধোবাউড়া উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষক মোখলেছুর রহমান শিক্ষকতা করেন তারাকান্দা উপজেলা উপজেলার একটি কলেজে। সেতু ভাঙার কারণে আজ ডিঙি নৌকায় করে পার হয়েছেন খরস্রোতা কংস। মোখলেছুর রহমান বলেন, সপ্তাহের পাঁচ দিন আমাকে কলেজে যেতে হয়। সেতু ঠিক না হওয়া পর্যন্ত এভাবেই কষ্ট করতে হবে। আমার মতো অনেক নারী ও শিশুকেও ডিঙিতে করে কংস পার হতে হয়েছে।

ধোবাউড়া উপজেলা প্রকৌশলী ইন্দু ভুষণ বিশ্বাস বলেন, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা যেভাবে বলবে আমরা সেরকম ব্যবস্থা নেব। আপাতত মানুষ বিকল্প পথে চলছে। কেউ কেউ নৌকায় করে কংস নদী পার হয়ে যাতাযাত করছেন। মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কারের চেষ্টা করা হবে।ধোবাউড়া উপজেলা কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা হওয়ার আগে থেকেই ধোবাউড়া অবহেলিত একটি জনপদ। ১৯৮৩ সালে উপজেলা হয় ধোবাউড়া। শুরুতে এটি নেত্রকোনা জেলার সঙ্গে। ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে ধোবাউড়া সংসদীয় আসন হিসেবে যুক্ত হয় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সঙ্গে। দীর্ঘ সময় কখনো ধোবাউড়া উপজেলার বাসিন্দা হিসেবে কেউ সংসদ সদস্য হতে পারেননি। এ কারণে বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো ধোবাউড়ার উন্নয়ন হয়নি।ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ইতোমধ্যে প্রধান প্রকৌশলীকে ফোন করে সেতুটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102