রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আসছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচিত নতুন সরকারের এটিই প্রথম বাজেট।অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল। যা তার পূর্ববর্তী অর্থবছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কম ছিল।বাজেটের ব্যয়ের পরিমাণ বৃদ্ধার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। যার প্রভাব বাজেটে পড়ছে।এ ছাড়া ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ আছেই। এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। যার ফলে বড় হচ্ছে বাজেট।আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে।বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হবে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102