রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নিজের চোট নিয়ে মুখ খুললেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ জুন, ২০২৬
চলতি বছরের মে মাসের শেষের দিকে পিঠের চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন টাইগার পেসার তানজিম সাকিব। অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াডেও জায়গা পাননি তিনি।তবে এবার নিজের ইনজুরি নিয়ে মুখ খুলেছেন সাকিব।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনজুরি নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

কালের কণ্ঠের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো

আসসালামুওয়ালাইকুম বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক নিউজ আমি দেখতে পেয়েছি, তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি।বেশ কিছু দিন আগে আমার কোমরের হাড়ের ফ্র্যাকচার ধরা পড়েছে।আমাদের বিসিবির মেডিক্যাল টিম নিউজিল্যান্ড এর সার্জন ও তাদের ক্রিকেট টিমের ফিজিওর সাথে আলাপ করে ন্যাচারাল হিলিং এ যাবার সাথে একমত হয়েছেন।নরমালি ৬-৭ সপ্তাহ লাগে আরেকবার এমআরআই করাতে গেলে হাড় জোরা লেগেছি কি না এইটা দেখার জন্য।আমি বর্তমানে রেস্টিং পিরিয়ডে আছি।হাড় জোরা লাগলে আমার রিহাব ও ধীরে ধীরে বোলিং শুরু হবে ।এইটা কিছুটা সময় সাপেক্ষ বিষয়। আপনারা আমার সুস্থতার জন্য দুআ করবেন ইনশাআল্লাহ ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102