বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

সমাবেশে সরকারকে গালি, ফেসবুকে দুঃখ প্রকাশ সিলেট জেলা জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ জুন, ২০২৬
সিলেটে দলের সমাবেশে বর্তমান সরকারকে গালি দিয়ে পরে নিজের ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়েছেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। প্রকাশ্যে এমন গালি দেওয়ার পর সিলেটজুড়ে সমালোচনার ঝড় শুরু হলে তিনি দুঃখ প্রকাশ করেন।জানা গেছে, জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। সেই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির জেলা আমির মাওলানা হাবিবুর রহমান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘ফুঙ্গা’ বলে আখ্যা দেন। সিলেটি ভাষার শঙ্ক ফুঙ্গা অর্থ যার বংশ পরিচয় নেই। তার এমন গালির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।

 

00

এ ঘটনার পর শুক্রবার (৫ মে) সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মাওলানা হাবিব। পোস্টে তিনি লেখেন, ‘গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয়নি। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102