শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ফুটবল বিশ্বকাপের দামামার মাঝে ব্যাট-বলের লড়াইয়ে মাতবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আতিথেয়তা নেবে অজিরা।দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখেই আজ টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় টিকিট কেটে চার-ছক্কা আর উইকেট পড়ার সাক্ষী হতে পারবেন দর্শক-সমর্থকরা। এ জন্য কাটতে হবে মিরপুরের পূর্ব গ্যালারির টিকিট।৪০০ টাকায় খেলা দেখা যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারিতে বসে।দুই শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে তিনটি জায়গার। সেসব হচ্ছে—আন্তর্জাতিক গ্যালারি উত্তর-দক্ষিণ আর লাউঞ্জ দক্ষিণ। সর্বোচ্চ ২৫০০ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের।তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। প্রথম ওয়ানডে ফুটবল বিশ্বকাপ শুরুর ২ দিন আগে, ৯ জুন। বিপরীতে ১১ ও ১৪ জুন হবে বাকি দুই ম্যাচ। সব ম্যাচ মিরপুরে। বিপরীতে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।বাকি ম্যাচ ১৯ ও ২১ জুন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102