শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

তিন দেশের ৪১ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
দেশে ঈদে মুক্তির পর এবার আন্তর্জাতিক দর্শকদের সামনে আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে চলবে ‘রকস্টার’।পরিবেশনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। পাশাপাশি কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও ছবিটি দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102