শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

জাতি ও ধর্মের দিক থেকে সবাই এক ও অভিন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন

اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمۡ اُمَّۃً وَّاحِدَۃً ۫ۖ وَّ اَنَا رَبُّكُمۡ فَاعۡبُدُوۡنِ

সরল অনুবাদ : 
নিশ্চয় তোমাদের এ জাতি তো একই জাতি। আর আমিই তোমাদের রব।

অতএব তোমরা আমার ইবাদাত কর। (সুরা : আম্বিয়া, আয়াত : ৯২)সংক্ষিপ্ত ব্যাখ্যা :
এখানে ‘উম্মত তথা জাতি বলতে দ্বীন ও ধর্মকে বুঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের সবার ধর্ম এক। আর তা হল তাওহিদ তথা একতত্ত্ববাদ ও একেশ্বরবাদের ধর্ম; যার প্রতি সকল আম্বিয়ায়ে কেরাম যুগে যুগে মানুষকে আহবান করেছেন।আর মিল্লাত হল মিল্লাতে ইসলাম। যা সব আম্বিয়াদের মিল্লাত তথা ধর্মাদর্শ। (তাফসিরে আহসানুল বায়ান)অর্থ্যাৎ হে মানবজাতি! তোমরা সবাই আসলে একই দ্বীন ও ধর্মের অন্তর্ভুক্ত। আর দুনিয়ায় যত নবী এসেছেন তারা সবাই একই দ্বীন তথা ইসলাম নিয়েই এসেছেন।আর তাদের সেই আসল দ্বীন এই ছিল, শুধুমাত্র এক আল্লাহই মানুষের রব এবং এক আল্লাহরই ইবাদত-বন্দেগি করা উচিত। পরবর্তীকালে যতগুলো ধর্ম তৈরী হয়েছে সবগুলোই এ ধর্মরই বিকৃত রূপ। অন্য আয়াতে আল্লাহ তাআলা রাসুলদের সম্বোধন করে বলেন, ‘আর তোমাদের এ যে জাতি এ তো একই জাতি এবং আমিই তোমাদের রব; অতএব তোমরা আমাকে ভয় করো।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৫২)সুতরাং যে রাসুলদের কথা বলা হলো, তারা তোমাদের নেতা। তোমাদের তাঁদেরই অনুসরণ করতে হবে, তাঁদের হেদায়াতই তোমাদের জন্য পাথেয়।তারা সবাই একই দ্বীন ও ধর্মের অন্তর্ভুক্ত ছিল। সবার রব একজনই। তিনি আল্লাহ। (সাদী, তাফুসিরে জাকারিয়া, ইবন কাসির)

শিক্ষা ও বিধান
১. মুসলিম উম্মাহ এক-অভিন্ন ও ঐক্যবদ্ধ জাতি। তাই সবার আকিদা, লক্ষ্য ও আদর্শ এক হওয়া উচিত।

২. তাওহিদের প্রতি আহ্বান। যেহেতু আল্লাহই একমাত্র রব, তাই ইবাদতও শুধু তাঁরই জন্য হতে হবে। কোনো ব্যক্তি, বস্তু বা শক্তিকে ইবাদতের অংশীদার করা যাবে না।

৩. আল্লাহই সকল মানুষের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও নিয়ন্ত্রক। তাই তাঁর নির্দেশ মানা প্রত্যেক মানুষের কর্তব্য।

৪. সব নবী-রাসুল (আ.) মানুষকে এক আল্লাহর ইবাদত এবং তাঁর আনুগত্যের দিকেই আহ্বান করেছেন। এভাবে সব নবী-রাসুলদের ভিত্তি একটাই।

৫. উম্মাহর শক্তি ঐক্যের মধ্যে নিহিত। তাই যখন মুসলমানরা একত্রিত থাকে, তখন তারা শক্তিশালী হয়; আর বিভক্ত হলে দুর্বল হয়ে পড়ে।

অতএব, এই আয়াত আমাদের শেখায়— ঐক্য, তাওহিদ, ভ্রাতৃত্ব ও আল্লাহর একনিষ্ঠ ইবাদতই মুসলিম উম্মাহর প্রকৃত পরিচয়। বিভেদ নয়, বরং এক আল্লাহর ইবাদতের বন্ধনেই মুসলমানদের একত্রিত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102