শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

একজন শিক্ষকই পারে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে : এমপি কামরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।মঙ্গলবার দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি কামরুল বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। একজন আদর্শ শিক্ষকই পারে একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে।তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।এতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজব আলী, নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102