বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি- সমাজকল্যাণ মন্ত্রী প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২০ মে, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস (Mr. Paulo Fernando Dias Feres) আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিখাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনা হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান এবং ব্রাজিল মিশনের উপপ্রধান মি. লিওনার্দো জানুজ্জি (Mr. Leonardo Januzzi) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ব্রাজিল থেকে মাংস আমদানির বিষয়ে বললে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে দেশে প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণব্যবস্থা এবং শীতল সরবরাহ শৃঙ্খল (কোল্ড চেইন) আরও উন্নত করা জরুরি। তিনি বলেন, ব্রাজিল সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়া গেলে তা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বাংলাদেশে নিরাপদ, মানসম্মত ও আন্তর্জাতিক মানের মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর মানসম্মত মাংস উৎপাদন যেমন সম্ভব হবে, তেমনি উৎপাদিত মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানির পাশাপাশি দেশের স্থানীয় বাজারেও সরবরাহ করা যাবে।

এ সময় স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) সার্টিফিকেশন-অর্থাৎ প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উদ্ভিদস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক মানপত্র-সংক্রান্ত বিষয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102