শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব—-স্পীকার

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস কাজ করতে পারে। তিনি বলেন, এর মাধ্যমে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে।

স্পীকার আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।

সাক্ষাতকালে তাঁরা সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে টেকসই উন্নয়ন magicstyle লক্ষ্য এর শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান অভীষ্ট বাস্তবায়নে প্রাতিষ্টানিক ও কারিগরি সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যে অধিকার নিশ্চিতে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

এসময় নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদল ‘স্পীকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান এবং সম্প্রতি স্পীকারের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেন।

সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102