রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Sais University-এর সাথে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা স্মারক স্বাক্ষর যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন একটি অনন্য প্রতিষ্ঠান। গণমানুষের কাছে হৃদরোগ বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।

আজ (রবিবার) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে “একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি” প্রতিপাদ্যে আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হৃদরোগে মারা যায়। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় ঘাতক ব্যাধি। তিনি বলেন, “একজন সুস্থ মানুষ হেঁটে যাচ্ছেন, মুহূর্তের মধ্যেই হার্ট অ্যাটাক হতে পারে। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো হার্ট, যা মানুষের নিয়ন্ত্রণে নয়, মহান আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, “মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে আমাদের সচেতন থাকতে হবে।”

ফাউন্ডেশনের শুরুর দিনের স্মৃতিচারণ করে চীফ হুইপ বলেন, “এই হাসপাতালের জন্মের সঙ্গে আমার একটি সম্পর্ক রয়েছে। শুরুতে এখানে কোনো ভবন ছিল না, ঘাসের ওপর বসে চিকিৎসাসেবা দেওয়া হতো।”

স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তিনি বলেন, “বেছে বেছে খাবার খাওয়া খুব জরুরি। তেল ও লবণ কম খাওয়া উচিত। পাশাপাশি প্রত্যেক মানুষের নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করা প্রয়োজন। স্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশে অতিরিক্ত পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। শিশুস্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যেও গুরুতর কিডনি সমস্যার প্রবণতা দেখা যাচ্ছে।

খাদ্যে ভেজাল প্রসঙ্গে তিনি বলেন, মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী জেনেশুনে নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরি করছেন, যা তারা নিজেদের সন্তানদেরও খাওয়ান না।

উল্লেখ্য, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনগণ এবং চিকিৎসকদের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশন-এর উদ্যোগে প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে চীফ হুইপ বেলুন উড়িয়ে সেমিনারের শুভ উদ্বোধন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102