রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন জাবি শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল খাল খনন বিএনপি সরকারের উল্লেখযোগ্য অর্জন – ডেপুটি স্পীকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে – ডেপুটি স্পীকার। রিট পিটিশনের জেরে ডিএনসিসির ওয়ার্ড পুনর্বিন্যাস: খিলক্ষেতকে নিয়ে বড় সিদ্ধান্ত ডিজিডিএ-র বরপুত্র ও কোটি টাকার কুমির মাসোয়ারার মাফিয়া সম্রাট সহিদুল ইসলাম খানের তান্ডবে লণ্ডভণ্ড ঔষধ প্রশাসন অধিদপ্তর। (কিস্তি-১) প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯

নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে – ডেপুটি স্পীকার।

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি নিজ নির্বাচনি এলাকা নেত্রকোনার দুর্গাপুরের বুধবার (১৩ মে) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, “বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি শুধু সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের একটি প্রতিক।

তিনি আরও বলেন, “নেত্রকোণার দুর্গাপুর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নেত্রকোণা-৫ আসনের সংসদ-সদস্য মাছুম মোস্তফা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102