রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন এ, টি, এম নাজমুল হোসেন।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

আদেশে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে এই নিয়োগ কার্যকর হয়। এর আগে গত ২১ ফেব্রুয়ারি এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি স্বাক্ষরিত এক পত্রেও সচিবালয়কে বিষয়টি অবহিত করা হয়েছিল।

জানা যায়, তিনি (এ, টি, এম নাজমুল হোসেন) এমপির নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরেই এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির রাজপথের সহযোদ্ধা হিসেবে পরিচিত। 

এদিকে, তরুণ এই ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই অভিনন্দন জানাতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102